গাজীপুরের ডিসির গাড়িচালককে পিটুনি, দুই পুলিশ কনস্টেবল প্রত্যাহার
গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবহন চালক ও কর্মচারীরা। সোমবার (১১ এপ্রিল) সকালে অবশ্য অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশ কনস্টেবল নুর মোহাম্মদ এবং ইউসুফ আলীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক হিরা মিয়া জেলা প্রশাসকের দুই শিশু মেয়েকে স্কুল থেকে জেলা প্রশাসনের স্টিকারযুক্ত গাড়িযোগে বাসায় ফিরছিলেন। গাড়িটি রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় মোড়ে এলে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে বলেন। এ সময় চালক হিরা মিয়া ট্রাফিক পুলিশকে জানান, গাড়িতে জেলা প্রশাসকের দুই মেয়ে রয়েছে। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে পুলিশ সদস্য ডিসির গাড়িতে লাঠি দিয়ে আঘাত করলে চালক প্রতিবাদ করলে তাকেও লাঠি দিয়ে আঘাত করে। একপর্যায়ে চালককে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করেন কনস্টেবল নুর মোহাম্মদ এবং ইউসুফ আলী। অবস্থা বেগতিক বুঝে চালক রাস্তা ঘুরিয়ে ডিসির বাসভবনে চলে যান।
ট্রাফিক পুলিশ কর্তৃক জেলা প্রশাসকের (ডিসি) গাড়িচালক হিরা মিয়াকে মারধরের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মচারী রাস্তায় নেমে আসেন। তারা মিছিল সহকারে রাজবাড়ী সড়ক আধাঘণ্টা অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারী কর্মচারীদের বুঝিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অভ্যন্তরে নিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথাও জানান তিনি।
এমএসএম / জামান
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
Link Copied