ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়ায় কি আছে প্রকাশ করতে হবে : রেলওয়ে পোষ্য সোসাইটি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ৩:৫১

বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়ায় কি আছে প্রকাশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ ১১ এপ্রিল সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, সাবেক সিনিয়র সচিব লেজিসলেটিভ ও পার্লামেন্টারী এ্যফেয়ার্স মোঃ শহিদুল হক রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের নিকট আজ বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়া হস্তান্তর করেন। বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত খসড়া আইনে কি আছে তা চূড়ান্ত অনুমোদনের পূর্বে সকলের উদ্দেশ্যে প্রকাশ করতে হবে। আইনে কি আছে সেগুলো রেলওয়ের সকল কর্মচারীর জানার অধিকার রয়েছে। খসড়া আইনটি বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে যথাযথ কি না তা পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি আরো বলেন, রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইন প্রস্তুতের পূর্বে রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের উচ্চ পদস্থ সকল কর্মকর্তা রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছে কিনা তা সন্দেহ প্রকাশ করছি। আমরা মনে করি এরকম একটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের পূর্বে অবশ্যই সকলের সাথে আলোচনা করেই খসড়া প্রস্তুত করা প্রয়োজন।

রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বাংলাদেশ রেলওয়ের নতুন আইন চূড়ান্ত করার পূর্বে রেলওয়ের উচ্চ পদস্থ সকল কর্মকর্তা, রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে খসড়া আইনটির কপি পাঠানো এবং প্রকাশের দাবি জানান।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার