ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ৪:৪৯

বড় ব্যবধানের হারটা চোখরাঙানি দিচ্ছিল আগের দিন শেষেই। ২৭ রানে তিন উইকেট খুইয়ে বিপদের গন্ধ পাচ্ছিল বাংলাদেশ। তবে আজ চতুর্থ দিনে ব্যাটারদের আত্মাহুতির মিছিলে সেই বিপদটা আরও ত্বরান্বিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ৮০ রান তুলতেই অলআউট হয়েছে দলটি। তাতে ৩৩২ রানের হার, আর সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশই সঙ্গী হচ্ছে মুমিনুল হকদের।

পোর্ট এলিজাবেথ টেস্টে ২৭ রানে ৩ উইকেট নিয়ে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বাংলাদেশের সামনে ৪১৩ রান দেয় দক্ষিণ আফ্রিকা। 

জবাব দিতে নেমে তৃতীয় দিনে মাত্র ৯ ওভার খেলে তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্তর গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ দিনেও একই ধারা ধরে রাখে টাইগাররা। দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম সাজঘরে ফেরত যান।

দলীয় ৩৩ রানের সময় ৮ বলে ১ রান করে আউট হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আগের দিনের অপরাজিত অধিনায়ক মুমিনুল হক ২৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরত যান। 

পরের ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ৩৩ বলে ২৭ রান করেন লিটন আর ২৫ বলে ২০ রান আসে মিরাজের ব্যাট থেকে। শেষ অবধি কেবল ৮০ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস:  ৪৫৩

বাংলাদেশ ১ম ইনিংস: ২১৭

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১৭৬/৬ (ডিক্লেয়ার)

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪১৩, ২৩.৩ ওভারে ৮০) (মুমিনুল ৫, মুশফিক ১, লিটন ২৭, ইয়াসির ০, মিরাজ ২০, তাইজুল ০, খালেদ ০, ইবাদত ০*, মহারাজ ১২-৩-৪০-৭, হার্মার ১১.৩-১-৩৪-৩)।

এমএসএম / এমএসএম

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল