সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের কার্যক্রম নজরদারির উদ্যোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও নজরদারির উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। একই সঙ্গে ডিপিইর আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমও মনিটরিং করা হবে। এ লক্ষ্যে ২৭ সদস্যবিশিষ্ট প্রধান কার্যালয়-জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ের ৪টি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামে আরেকটি কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির কাছে ওই ৪টি কমিটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে। কমিটি গঠন সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের স্বাক্ষর করা ওই অফিস আদেশে কমিটির কার্যপ্রণাণি সম্পর্কে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করবে কমিটি।’
ওই আদেশে আরো বলা হয়, ‘কমিটি মাসে একবার সভা করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের উল্লেখযোগ্য বিষয় চিহ্নিত করে প্রতিবেদন ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ কমিটির কাছে উপস্থাপন করবে। এ কমিটির কাছে ২৭ সদস্যবিশিষ্ট প্রধান কার্যালয়, বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ের চারটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে। কমিটি চাইলে বিধি মোতাবেক তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।’
জামান / জামান
উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী
প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার