ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বায়ার্ন ছেড়ে বার্সায় যাচ্ছেন লেভান্ডভস্কি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ১১:৪৬

বায়ার্ন মিউনিখ ছেড়ে ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দিচ্ছেন রবার্ট লেভান্ডভস্কি? পোল্যান্ডের সরকারি চ্যানেল টিভিপিস্পোর্টের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, লেভান্ডভস্কির বার্সায় যোগ দেওয়া এখন কেবলি সময়ের ব্যাপার। পোলিশ সুপারস্টারের সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৩ সালের ৩০ জুন। গুঞ্জন আছে ৩৪ বছর পার করা লেভান্ডভস্কির সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না ব্যাভেরিয়ান ক্লাবটি। এজন্য আগেভাগেই বায়ার্ন ছাড়তে চাইছেন লেভান্ডভস্কি।

লিওনেল মেসি বিদায় নেওয়ার তার বিকল্প খুঁজতে ব্যস্ত বার্সা। লেভান্ডভস্কির গোল করার ক্ষমতা কাজে লাগাতে উৎসাহী স্প্যানিশ ক্লাবটি। এরই মধ্যে দুই পক্ষের আলোচনার বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছে। পোলিশ সুপারস্টারের সম্ভাব্য দলবদল নিয়ে তার এজেন্ট পিনি জাহাবির সঙ্গে কাতালান ক্লাবটির কয়েকদফা মিটিং শেষে তার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বার্সেলোনা।

যদিও ইএসপিএনের স্প্যানিশ ফুটবল বিশ্লেষক ইউলিয়ান লরেন্স তার বিশ্লেষণে বার্সেলোনার আর্থিক দুরবস্থার কথা মনে করিয়ে দিয়ে বলেলেন, লেভান্ডভস্কি নিজের শেষ চুক্তিতে আর্থিকভাবে লাভবান হতে চাইবেন। বার্সার আর্থিক অবস্থা সুখকর নয়। এ অবস্থায় লেভান্ডভস্কিকে দলে ভেড়ানো সহজ কাজ নয়। কেননা বায়ার্নের কাছ থেকে বেতন বাবদ করসহ ২ কোটি ৩০ লাখ ইউরো পান এই স্ট্রাইকার, তাকে দলে নিতে হলে বার্সেলোনাকে ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দিতে হবে। 

এর পরেও লেভান্ডভস্কির সঙ্গে চুক্তি করতে গেলে হয়তো ক্লাব থেকে অন্য তারকাদের ছাড়তে হবে। কিন্তু এমন সম্ভাবনা খুবই কম। লেভান্ডভস্কি যদি নিজের বেতন কমাতে রাজি হন, তাহলেই হয়তো বার্সার জার্সিতে দেখা যেতে পারে তাকে।

এমএসএম / এমএসএম

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল