পটিয়ায় ব্রিক ফিল্ডের নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চা বাগান এলাকা থেকে একটি ব্রিক ফিল্ডের নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টায় চা বাগান এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ইউনুস মিয়া (৫৫)। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ শ্রীমাই লালারখীল গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে। তিনি স্থানীয় কাশেম ব্রিক ফিল্ড নামের একটি ইট প্রস্তুতকারী কারখানায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, একটি গাছে ঝুলন্ত অবস্থায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট নিয়ে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নৈশপ্রহরীকে কেউ হত্যা করেছে কি-না তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন