রিকসাচালকের মেয়ের মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন এমপি দুদু
জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের অসহায় হতদরিদ্র রিকসাচালক গোলাম মোস্তাফার মেয়ে শারমিন আক্তার সুমির পরিবারে অভাব-অনটন লেগে থাকায় গোলাম মোস্তাফা মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন। পিতা রিকসাচালক, এ খবর শুনে সুমিকে তালাক দেয় তার স্বামী। বাবার বাড়িতে ফিরে এসে সুমি আবার পড়াশোনা শুরু করেন। অর্থের অভাবে কোচিং করতে পারেননি। তারপরও মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭৭.০৫ স্কোর নিয়ে মেধা তালিকায় স্থান করে নিয়ে রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এই কৃতী শিক্ষার্থী।
তার পরিবারের পক্ষে সুমির ব্যয়বহুল লেখাপড়া করানো সম্ভব হবে না তার বাবা-মার পক্ষে। এ কথা জানাজানি হলে তখন এমপি দুদু সুমি ও তার বাবা-মার সাথে ভিডিও কলে কথা বলেন এবং সুমির মেডিকেলে পড়াশোনার দায়িত্ব নেন। মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী গরিবের বন্ধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট শামসুল আলম দুদু এমপি।
জয়পুরহাট জেলার ছেলে-মেয়েরা নার্সিং ও মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত কয়েক বছর ধরে সাফল্যের স্বাক্ষর রেখে চলছেন। এসব সাফল্যের পেছনে আছে নানা সুখ-দুঃখের কথা। কোনো কোনো পরিবারের জীবন কাহিনী বাস্তবতাকে হার মানায়।
জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের হতদরিদ্র রিকসাচালক গোলাম মোস্তাফার মেয়ে শারমিন আক্তার সুমি। তার রিকসাচালক পিতার স্বপ্ন, আমার অর্থ উপার্জনের সম্বল এই রিকসা। শত কষ্ট হলেও মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলব। আমরা আশা রাখি সুমি সকল বাধা পেরিয়ে নিশ্চয়ই একদিন জয়িতার কাতারে স্থান করে নেবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied