জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে রায়গঞ্জের সরকারি ভিএস কোয়ার্টার
সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার ভিএস কোয়ার্টারটি রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে। ব্যবহার না করায় পলেস্তারা খসে পড়ছে। আগাছায় ভরে গেছে, বসবাস করছে পোকামাকড়। ফলে কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছে অত্র এলাকার আশপাশের শত শত কৃষক। যেন দেখার কেউ নেই।
সরেজমিন দেখা যায়, সরকারি এই ভিএস কোয়ার্টারটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। ভিএস কোয়ার্টারটি দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে শত শত কৃষকের।
এলাকাবাসী বলছেন, এই ভিএস কোয়ার্টারটি সংস্কার করে পুনরায় চালু করা হলে উপকৃত হবেন আমাদের মতো শত শত কৃষক। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অনেকেই।
জানা যায়, বিগত দুই যুগ আগে নির্মাণ করা হলেও মাত্র কয়েক বছর ব্যবহার করার পরই তা বন্ধ হয়ে যায়। অপরদিকে অত্র ভিএস কোয়ার্টারটির দক্ষিণ পাশে অবস্থিত পশু পজনন কেন্দ্রটিরও অনুরূপ অবস্থা। অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে সরকারের লাখ লাখ টাকার সম্পদ। দেখার যেন কেউ নেই। সর্বোপরি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্ছিত হচ্ছেন অত্র এলাকার শত শত কৃষক।
অত্র অঞ্চলের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কৃষি পরামর্শ তথা গবাদিপশুর চিকিৎসা নিতে ভীষণ সমস্যা হচ্ছে তাদের। কোথায় যাব কার কাছে যাব সেটাও আমাদের জানা নেই। এমতাবস্থায় উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে অবস্তিত ভিএস কোয়ার্টার ও পশু প্রজনন কেন্দ্রটি সংস্কার করে পুনরায় চালু করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।
এমএসএম / জামান
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল