ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক মানিক সরকার

শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-৪-২০২২ বিকাল ৫:৫৮

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ শ্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ সম্পন্ন হয়েছে। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সর্বোচ্চ ৬২ ভোট পেয়ে রতন কুমার বসাক পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী সভাপতি প্রার্থী বলদেব সাহা পেয়েছেন ২৭ ভোট। এ সম্মেলনে সাধারন সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার বিনা প্রতিন্দন্দ্বীতায় সাধারন সম্পাদক  নির্বাচিত হয়েছেন।

এদিন সকাল ১০ টায় সমে¥লনের প্রথম অধিবেশনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন কুমার বসাকের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারন সম্পাদক বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত  উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক এড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলোদী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সঞ্জয় সাহা। উক্ত সম্মেলনের সম্মানিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুণ, সাবেক সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বিজয় দত্ত অলোক, সাংগঠনিক সম্পাদক সুবীর কর্মকার ও শাহজাদপুর শাখার সভাপতি বিনয় কুমার পাল প্রমূখ। বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন করায় স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে শাহজাদপুরে দুর্গা প্রতিমা বিসর্জনের নির্দিষ্ট একটি জায়গা নির্ধারনের জোর দাবী জানান।

উক্ত সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলা ও স্থানীয় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ পৌর এলাকার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার