ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বিচারের মুখোমুখি সাবেক ফিফা সভাপতি ও উয়েফাপ্রধান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ১০:৩৩

দুর্নীতির অভিযোগে ফের বিচারের মুখোমুখি হচ্ছেন ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফার) সাবেক সভাপতি জেপ ব্লাটার ও ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফার) সাবেক প্রধান মিশেল প্লাতিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) সুইজারল্যান্ডের আদালত জানিয়েছে, আগামী ৮ জুন তাদের উপর আনীত অভিযোগের বিষয়ে শুনানি শুরু হবে। আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের জেল বা জরিমানা হতে পারে।

সুইস প্রসিকিউটরদের অভিযোগ, ১৯৯৮ থেকে ২০০২ সালের উপদেষ্টা কাজের জন্য প্লাতিনি তার পরামর্শমূলক কার্যক্রম বন্ধ করার আট বছর পরে অর্থ চেয়ে আসছিল। ব্লাটারের সংশ্লিষ্টতায় ফিফা ২০১১ সালের শুরুতে প্লাতিনিকে বেআইনিভাবে ২০ লাখ ইউরো প্রদান করেছিলেন ১৯৯৮ সাল থেকে টানা ১৭ বছর ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার। গত নভেম্বরে তাদের অভিযুক্ত করা হয়।

ফিফার তদন্তে এ লেনদেনে উভয়ের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতা অপব্যবহার, অপরাধমূলক অব্যবস্থাপনা এবং একটি নথি জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে।

তবে কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে এসেছেন একসময়ে বিশ্ব ফুটবলের প্রভাবশালী এই দুই কর্মকর্তা।

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফার এথিক্স কমিটি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকেই ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কমিয়ে ছয় বছর করা হয়।

জামান / জামান

ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি

মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব

বিশ্বকাপের সময়ে গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক

শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

এবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

র‌্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের বড় লাফ

নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান ফ্লিক

হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি

ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র