স্বল্প পরিসরে বাংলা নববর্ষ উদযাপন করবে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনের লক্ষ্যে স্বল্প পরিসরে কর্মসূচি ঘোষণা করেছে কুবি প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে সীমিত পরিসরে আয়োজন করা হবে পহেলা বৈশাখ-১৪২৯। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুবি উপাচার্য প্রফেসর ড. এএফএম আবদুল মঈন।
পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামান।
তিনি বলেন, পবিত্র মাহে রমজান থাকার কারণে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে স্বল্প পরিসরে পহেলা বৈশাখ উদযাপন করা হবে।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied