ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

স্বামীর একাধিক বিয়ের প্রতিবাদ

স্বামীর তালাকাণ্ডে বিপাকে মা ও মেয়ে!


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ২:৫৯

জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি চাকরিজীবী স্বামীর একাধিক বিয়ের প্রতিবাদ করলে বাড়ির একটি ছোট কক্ষ বাদে সবগুলো কক্ষে যেমন গোসলখানা, টিউবওয়েল, রান্নাঘর ও পয়ঃনিষ্কাশনেরর স্থানে তালা দিয়ে স্ত্রী ও মেয়েকে প্রায় আবদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে স্বামী মাজেদুর রহমান দেওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ঘটেছে।

বাড়ির সবগুলো কক্ষে তালায় দেয়ায় প্রায় আবদ্ধ অবস্থায় একটি ঘরে অতিকষ্টে বসবাস করছেন তিন সন্তানের জননী কহিনুর বানুু ও এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া মেয়ে মারিয়া।

সরেজমিন দেখা যায়, মাজেদুর রহমান দেওয়ান তার ব্যক্তিগত জীবনে ৪টি বিয়ে করেন। কলেজ পড়ুয়া ছাত্রী মারিয়ার মা কহিনুর বানু তার দ্বিতীয় স্ত্রী। বাবার একাধিক বিয়ের কারণে তার বাবা-মায়ের সাংসারিক জীবনে দ্বন্দ্ব-সংঘাত প্রায়ই লেগে থাকত। এ কারণে একাধি বার গ্রাম্য সালিশ ও আইনের আশ্রয় নিতে হয়েছে তার মাকে। সর্বক্ষেত্রে সকলকে উপেক্ষা করে বর্তমানে বাড়ির একটি ছোট ঘর বাদে সব কক্ষে তালা দিয়ে স্ত্রী ও মেয়েকে হুমকি দিচ্ছেন। খেয়ে না খেয়ে অন্যের ওপর নির্ভর করেত হতে হচ্ছে তাদের।

মারিয়া সাংবাদিকদের বলেন, বাবা আমার মাকে না জানিয়ে গোপনে আরো দুটি বিয়ে করেন। এরপর থেকে আমার মায়ের ওপর অত্যাচার ও মারধর শুরু করেন। বর্তমানে আমাদের বাড়ির সবগুলো ঘরে তালা দিয়ে রেখেছেন। আমাদের বাড়িতে থাকতে দেবেন না, বাড়ি থেকে বের করে দেবেন- সেই পরিকল্পনা করছেন এবং বিভিন্ন হুমকি দিচ্ছেন। আমাদের রান্না, গোসলসহ সব কাজ করতে অন্যের বাসায় যেতে হচ্ছে। 

মারিয়ার মা বলেন, আমার স্বামী আমাকেসহ ছেলে-মেয়ের ওপর অনেক অত্যাচার করে। আমাদের কোনো খোরপোষ খরচও দেয় না। বর্তমানে আমাদের বাড়ির এক রুম বাদে সব জায়গায় তালাবদ্ধ করে রেখেছে। অনেক কষ্টে মেয়েকে নিয়ে আছি। অন্যের বাসা থেকে খাবার নিয়ে এসে খাচ্ছি। আমি শুধু সকলের কাছে সুষ্ঠু বিচার চাই।

প্রতিবেশী জিল্লুর রহমান বলেন, এদের তালা দিয়ে রেখেছে। আমরা গ্রামবাসী অনেক চেষ্টা করেছি ওই তালা খুলে দিতে। সে কারো কথা শোনে না। বর্তমানে এরা মা-মেয়ে খুব কষ্টে জীবনযাপন করছে।

জানতে চাইলে মাজেদুর রহমান দেওয়ান বাড়িতে তালা দেয়ার কথা মুঠোফোনে স্বীকার করে বলেন, আমার স্ত্রী কহিনুর বানুকে তালাক দিয়েছি। তিনি এখন আমার স্ত্রী নন। আমার বাড়িতেও থাকার কোনো অধিকার নেই। আর আমার ছেলে-মেয়েকে আমার অধীনেই থাকতে হবে। কিন্তু তারা আমার নিয়ন্ত্রণে নেই বরং সে তার মায়ের সাথেই থাকছে।

এ বিষয়ে রায়কালী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মণ্ডল বলেন, তাদের বাড়িতে তালা দেয়ার খবর পেলে গিয়ে দেখি তালা খোলা। ফিরে আসলে শুনি আবার তালা লাগিয়ে দেয়। এ বিষয়ে একাধিকবার সালিশ করেও কোনো লাভ হয়নি। তাদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ ব্যাপারে থানায় লিখিত কোনো অভিযোগ হয়নি। এরপরও অধিকতর গুরুত্বসহকারে দেখা হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ