সিলেটের জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ
সিলেটের জৈন্তাপুরে মুকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় লিখিত অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজমল আলী উল্লেখ করেন, গতকাল মঙ্গলবার স্কুল ছুটির পর সব কক্ষ বন্ধ করে দেয়া হয়। আজ সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে দেখি স্কুলের ২০ হাজার টাকা দামের বড় দুটি স্পিকার ও নগদ ১৫ হাজার ৬শ টাকা সহ আরো ১০ হাজার টাকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় অজ্ঞাত চোরের দল। চুরির ঘটনায় মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী বলেন, আজ সকালে বিদ্যালয়ে চুরির ঘটনার খবর পেয়ে আমি স্কুলে এসে পরিদর্শন করেছি, এ ব্যাপারে প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় অভিযোগ করেছে হয়েছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা