পাংশায় হাসপাতালে পুত্র বধূর লাশ ফেলে পালালেন শ্বশুড় বাড়ীর স্বজনেরা
রাজবাড়ীর পাংশায় জেসমিন খাতুন (২২) নামের এক পুত্রবধূর লাশ হাসপাতালে রেখে ভয়ে পালিয়ে গেলেন শ্বশুড় বাড়ীর লোকজন ও স্বজনেরা।জেসমিন খাতুন উপজেলার সরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের মাজেদ আলী মন্ডলের কন্যা ও উপজেলার মৌরাট ইউপির ধূলিয়াট গ্রামের মন্টু আলী মিয়ার ছেলে লাবলু মিয়ার স্ত্রী।
গত (১২ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টা নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন।নিহত পুত্রবধু জেসমিনের (বাবার বাড়ী) লোকজনের অভিযোগ, বিগত ৫-৬ বছর পর্বে জেসমিন দম্পিতর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জেসমিনের স্বামী লাবলু সহ পরিবারের লোকজন জেসমিনকে উদ্দ্যেশে প্রায়ই গালিগালাজ ও গালমন্দ করা সহ নির্যাতন করতো।
ঘটনার দিনগত রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে জেসমিন রাতেই মনের ক্ষোভে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয়। পরে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে উদ্বার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে জেসমিনের বাবার বাড়ীর লোকজন হাসপাতালে আসলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় জেসমিনের বাবার বাড়ীর লোকজন ও স্বজনদের ভয়ে স্বামীর বাড়ীর লোকজন জেসমিনের লাশ হাসপাতালে ফেলে রেখে ভয়ে পালিয়ে যায়।পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় (বুধবার) থানায় একটি অপ মৃত্যু মামলা দায়ের করেছে এবং লাশটি ময়না তদান্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে ।
তবে এব্যপারে জেসমিনের শ্বশুড় বাড়ীর লোকজনের সাথে কথা হলে তারা জানান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হলে জেসমিন গলায় ফাঁস নেয়।জানাযায়, জেসমিন-লাবলু দম্পতির রিজভী নামের ৩ বছরের এক ছেলে সন্তান এবং লাবিয়া নামের আড়াই মাসের এক কণ্যা সম্তান রয়েছে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন