রণবীর-আলিয়ার বহুল কাঙ্ক্ষিত বিয়ে আজ
বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল)। বিয়ের পাগড়ি পরা উৎসব শুরু হওয়ার কথা স্থানীয় সময় বেলা ১১টায়। মহরৎ এবং ‘ফেরে’ নেয়া হবে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন স্বয়ং রণবীরের মা নীতু কাপুর। তিনি বলেছেন ‘আলিয়া বেস্ট বউ’।
বিয়ে উপলক্ষে বুধবারই নিকট আত্মীয়দের আনাগোনায় ভরে গেছে রণবীর কাপুরদের বাড়ি। এসেছেন অভিনেতার দুই চাচাতো বোন অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশমা কাপুর। এই বাড়িতেই চার হাত এক হবে রণবীর ও আলিয়ার।
হাই প্রোফাইল এই বিয়ে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। বলতে গেলে মাছি গলার জো পর্যন্ত নেই। আলিয়া ভাটের সৎ ভাই রাহুল ভাট জানিয়েছেন, কেবলমাত্র দুই পরিবার এবং কাছের বন্ধুরাই শামিল হবেন বিয়েতে। মহেশ ভাট ও তার প্রথম স্ত্রী কিরণ ভাটের ছেলে রাহুল, পূজা ভাটের ভাই। বিয়ের নিরাপত্তার আয়োজন নিয়েও বেশ কিছু তথ্য জানান রাহুল।
ইন্ডিয়া টুডে’তে দেওয়া সাক্ষাত্কারে রাহুল জানিয়েছেন, মাত্র ২৮ জন অতিথি থাকবে বিয়ের অনুষ্ঠানে। তারা মূলত পরিবারের সদস্য। মুম্বাইয়ের ‘সেরা নিরাপত্তা’ টিম রয়েছে বিয়ের দায়িত্বে। রাহুল জানান, ‘ইউসুফ ভাই দায়িত্ব নিয়েছেন নিরাপত্তার। ওনার সিকিউরিটি ফোর্স- ৯/১১ সেরা নিরাপত্তা এজেন্সি। ২০০ নিরাপত্তারক্ষী রয়েছে। আমার টিম থেকেও রয়েছে ১০ জন।’
পেশায় ফিটনেস কোচ রাহুল বলেন, ‘আরকে স্টুডিও আর বাস্তু দুই জায়গাতেই রক্ষীরা রয়েছে। ড্রোনের ব্যবস্থাও রয়েছে। যা দিয়ে আকাশপথে নজরদারি হবে’। কোনো রকম অবাঞ্ছিত ঘটনা বোনের বিয়েতে কাম্য নয়, সেই ব্যাপারে কড়া সচেতন রাহুল।
ছবি শিকারিরা যাতে কোনো মতেই বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি তুলতে না পারে, সেই জন্য বিয়ের ভেন্যু ঢেকে দেওয়া হয়েছে পর্দা দিয়ে। কাপড় দিয়ে তৈরি বিশেষ স্ক্রিনও রয়েছে। যাতে বাইরে থেকে ছবি তোলা সম্ভবপর না হয়।
২০১৮ সালে অয়ন মুখার্জীর পরিচালিনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেন রণবীর-আলিয়া। ওই প্রথম কোনো ছবিতে জুটি বাঁধেন তারা। প্রথম ছবির সেট থেকেই মন দেওয়া-নেওয়া। প্রায় চার বছর প্রেম করার পর বৃহস্পতিবার গাটছড়া বাঁধছেন তারা। বিয়ের পর ১৭ এপ্রিল তাজ প্যালেসে হবে রিসিপশন। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের একঝাঁক তারকা।
জামান / জামান
সুশান্তের মৃত্যুর মামলায় আইনি জটিলতা কাটল রিয়ার
বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট
‘অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি’
কখনো হাল ছাড়িনি : মিম
মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে : অনুপম খের
মাঝে মধ্যে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া: তানজিকা আমিন
সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী
সুশান্ত-জিয়ার মৃত্যু, নতুন করে কাকে দুষলেন তনুশ্রী
আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা?
‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’
আইনি বিপাকে নুসরাত জাহান