বগুড়ার শেরপুরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ
বগুড়া শেরপুরে নানা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ ১৪২৯ স্বাগত জানানো হয়।
বাংলাদেশে প্রতিবছর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয় বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। আর এই আনুষ্ঠানিকতার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। প্রতিবছর পহেলা বৈশাখের সকালে বাদ্যযন্ত্রের তালে নানা ধরনের বাঁশ-কাগজের তৈরি ভাস্কর্য, মুখোশ হাতে বের হয় বর্ণাঢ্য এই মিছিল। মিছিলটি উপজেলা চত্বর থেকে যাত্রা শুরু করে শহরের বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিন করে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়।
করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর সশরীরে অনুষ্ঠিত হয়নি এই মঙ্গল শোভাযাত্রা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এ বছর তা আবারও অনুষ্ঠিত হচ্ছে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য উপজেলা পরিষদের আয়োজনে এবার সকাল ১০টায় শেরপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য মংগল শোভাযাত্রা। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর মেয়র জানে আলম খোকা, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, আওয়ামিলীগ সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালা সম্পাদক শেরপুর থানার অফিসার ইনচার্জ মো শহিদুল ইসলাম, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মো. রায়হান পিএএ, যুব উন্নয়ন কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীসহ সর্বস্তরের মানুষ।
বর্ষবরণ উৎসব সফল হবার লক্ষ্যে ইতপূর্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied