ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রউফ পাটোয়ারী ছিলেন একজন সৎ ও প্রাণচঞ্চল মানুষ : অরণ্য সমিতি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ৪:৬

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আব্দুর রউফ পাটোয়ারী ছিলেন একজন সৎ প্রাণবান্ধব ও প্রাণচঞ্চল মানুষ। দুঃখকে চাপা রেখে সবসময় হাসি মুখে কথা বলতেন। কারো মনে কষ্ট দিতেন না বা কারো কোন ক্ষতি হয় এমন কাজ করতেন না । নিজে ঠকতেন কিন্তু কাউকে তিনি ঠকাতেন না । রমজানের প্রথমদিন রাতেই আকস্মিক ভাবে সবাইকে কাঁদিয়ে এভাবে বিদায় নিবেন তা মেনে নেওয়া কষ্টকর বটে। 
গত বুধবার (১৩ এপ্রিল) নগরীর ক্যাফে আলী হোটেলের হলরুমে অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে প্রয়াত আব্দুর রউফ পাটোয়ারী স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের বক্তারা এসব কথা বলেন।  এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।। সাংবাদিক জীবন মুছার সঞ্চালনায় অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি কামাল পারভেজ'র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক মোঃ আইয়ুব আলী, সমিতির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস. এম. পিন্টু , সাধারণ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিল্লাদ মুন্না, দপ্তর সম্পাদক সাংবাদিক মুজিব উল্লাহ তুষার, সমাজসেবা সম্পাদক মোতালেবুর রহমান মোস্তফা,  নির্বাহী সদস্য শেখ আলাউদ্দিন, আবাসন কমিটির সদস্য সচিব এম আর আমিন, আবাসন কমিটির সদস্য মোহাম্মদ আলী, মোঃ নাছির উদ্দীন, মোঃ ওয়াহিদুল ইসলাম, মোস্তফা জাহেদ, মোঃ আব্দুল মতিন চৌধুরী রিপন, শেখ মুন্না, মোঃ রিয়াজ প্রমুখ। 
দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা দিদারুল আলম। অনুষ্ঠান শেষে অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির উদ্যােগে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন