ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বন্দরে উপার্জিত অর্থ চট্টগ্রামবাসীর উন্নয়নে ব্যয় হবে: নওফেল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ৪:৭

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন  চট্টগ্রাম বন্দর দেশ উন্নয়নের চাবিকাঠি আর এই বন্দর উন্নয়নে চট্টগ্রামবাসীর যথেষ্ট ভুমিকা রয়েছে তাই বন্দরের উপার্জিত অর্থ চট্টগ্রামবাসীর উন্নয়নের জন্য যাতে ব্যয় হয় মাননীয় প্রধানমন্ত্রী এমন আইন করবেন।  আমি বন্দর চেয়ারম্যানের কাছে আশা করবো বন্দর কর্মচারীরা যেন কোন সুবিধা থেকে বঞ্চিত না হয়। 
গত বুধবার ১১ রমজান ফজলুর রহমান মুন্সি অডিটরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মরহুম মমতাজ উদ্দিন এর স্মরণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিশেষ অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মো. শাহজাহান বলেন    মমতাজ উদ্দিন ভাই বন্দর কর্মচারীদের দাবী নিয়ে সবসময় কথা বলতেন। আমি ওনার আত্মার মাগফেরাত কামনা করিছি। চট্টগ্রাম বন্দর কর্মচারীদের দাবী হলো বন্দর কে উন্নয়ন করার  এবং শ্রমিকদেও আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা।
সভায় চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ'র সভাপতি মো. আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, মোর্শেদ আলী, জিউল হক সুমন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু   সিবিএর সহ সভাপতি মোকারম হোসেন, নাদের উদ্দিন পাটোয়ারী, মহিউদ্দিন দস্তগির ,আবুল হোসেন ছৌধুরী, আক্তারুর জামান মাসুম, ফিরোজ আহম্মেদ জাহেদ, মোস্তফা ফরিদুর রেজা, রেজাউল করিম রাজু, আশীষ কান্তী মুহুরী, আব্দুল মান্নান প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির