রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নববর্ষ বরণ
‘সত্যেরই হোক জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবীন্দ্র বিশ^বিদ্যালয় নববর্ষকে বরণ করেছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম এর সভাপতিত্বে বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। পহেলা বৈশাখকে বাঙালির সর্ববৃহৎ অসাম্প্রদায়িক উৎসব আখ্যা দিয়ে উপাচার্য বলেন, ‘আমরা শপথ নিতে চাই, আমরা চলবো সামনের দিকে সুশিক্ষাকে উপজীব্য করে এবং যেখানে জেগে উঠবে সুন্দর, জাগবে নির্মল, জেগে উঠবে জড়ত্বজয়ী, আনন্দময়ী থাকবে সবসময় আমাদের সঙ্গে’। তিনি সকল অন্যায়, অসত্য, দুঃখ-কষ্ট, গ্লানি এবং জরাজীর্ণতাকে পরিহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। নববর্ষ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের এরকম নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং তাকে আমন্ত্রণ জানানোয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. সোহরাব আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. মো. ফখরুল ইসলাম, বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষর্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন