ছাগল চুরির অভিযোগে গাছে বেধে মারধর
নড়াইলে ছাগল চুরির অপরাধে দুই শিশু কে গাছের সাথে বেধে অমানবিক নির্যাতন করা হয়ছে। গত মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই দুই শিশুরা হলেন উপজেলার পদ্দবিলা গ্রামের আসাদের ছেলে আজিজুর (১৩) এবং সারুলিয়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে জয় শিকদার (১৪)। ওই দুই শিশু নির্যাতনের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,ওইদিন দুপুরে উপজেলার এড়েন্দা গ্রামের জহুর শেখ এর স্ত্রী দোলেনা বেগমের ২ টি ছাগল আজিজুর ও জয় চুরি করে পালানোর চেষ্টা করছিল এমন অভিযোগের ভিত্তিতে ওই দুই শিশু কে গাছের সাথে বেধে ওই পরিবারের লোক সহ স্থানীয় লোকজন বেধড়ক মারধর করে এবং পরে চুরির অভিযোগে তাদের পুলিশে দেয়া হয়।
পরদিন বুধবার ওই দুই শিশুর বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ না থাকায় লোহাগড়া থানা পুলিশ তাদের অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়। এরপর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শিশু আজিজুর এর পিতা বাদি হয়ে ৫ জন কে আসামী ও অজ্ঞাত আরো ৩/৪ জন কে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ২ শিশু সহ মোট ৩ জন কে গ্রেফতার করে।
ভুক্তভোগী আজিজুর এর পিতা বলেন,আমার ছেলেকে বিনা অপরাধে ওরা গাছের সাথে বেধে মারছে আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার চাই। শিশু আজিজুর কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন আমি ছাগল চুরি করিনাই তারপর ও ওরা আমাকে এবং জয় কে গাছের সাথে বেধে অনেক মারছে। অপর শিশু জয় বলেন আমাকে মেরে আমার হাতের আঙুল ভেংগে দিছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশু আজিজুর এর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন মামলা দায়েরের পর শিশু সহ মোট ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied