ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ছুটিতে বাড়ি ফেরা হলো না মাদ্রাসা শিক্ষার্থী রাকিবের


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৫-৪-২০২২ দুপুর ২:২৪

ছুটির দিনে বাড়ি যাওয়া হলো না ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থীর। লরিচাপায় সড়কে ঝড়ল শিক্ষার্থীর প্রাণ। ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া গ্রামের বাইপাস মোড়ে। নিহত মাদ্রাসা শিক্ষার্থী রাকিব (১৫) পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হাজী বাজার এলাকার খায়রুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকার  ইমাম হাফসা হাফিজুল কোর আন মাদ্রাসার শিক্ষার্থী রাজিব।শুক্রবার সকালে সে বাই সাইকেল চালিয়ে ভালুকা নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে।  গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া গ্রামের বাইপাস মোড় এলাকায় পৌঁছার পর প্রথমে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে, পরে  বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা এসে ঘাতক লরিটিকে আটক করে কিন্তু চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং লরিটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ