বাঘায় সরকারী গুদামের ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ চারঘাট থেকে
রাজশাহীর বাঘা সরকারী গুদামের চাল চারঘাট উপজেলার কাঁকড়ামারী বাজারে দুই চাল ব্যবসায়ীর গুদাম থেকে ২০ মেট্রিক টন (৬৬৭ বস্তা) জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বাঘা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে।
অভিযানে কাঁকড়ামারী বাজারের মেম্বার চাউল আড়ত থেকে ৩৬০ বস্তা এবং প্বার্শবর্তী বিলাল খাদ্য ভান্ডার থেকে ৩০৭ বস্তা চাল ও একটি ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো ট- ১৪৭৫৭৯) জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেম্বার চাউল আড়তের মালিক মোস্তাকিন মেম্বার ও বিল্লাল খাদ্য ভান্ডারের মালিক শমশের আলীকে আটক করেছে পুলিশ।
বাঘা থানা পুলিশ জানায়, বাঘা খাদ্য গুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারী চাল ট্রাক যোগে প্বার্শবর্তী চারঘাট উপজেলার ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বাঘা থানা পুলিশ চারঘাটের কাঁকরামারী বাজারের দুইটা চালের আড়তে অভিযান চালায়। চাল সরকারী বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় প্যাকেটজাত করার সময় দুই চালের আড়ত থেকে ২০ টন ( ৬৬৭ বস্তা) চাল জব্দ করা হয়। অভিযুক্ত দুই ব্যবসায়ী বাঘা খাদ্য গোডাউনের অসাধু চক্রের কাছে থেকে এসব সরকারি চাল কিনে বিক্রির উদ্দেশ্যে নিজ গুদামে মজুত করছিলেন বলে পুলিশ জানায়।
অভিযুক্ত মোস্তাকিন আলী ও শমসের আলী বলেন, তাঁরা দুইজন বাঘা খাদ্য গোডাউনের কর্মচারী আব্দুল হালিমের মাধ্যমে ২০ টন (৬৬৭ বস্তা) চাল কিনেছেন। ট্রাক যোগ সেই চাল আড়তে এনে সকাল থেকে সরকারী বস্তা পরিবর্তন করে বাজারে বিক্রির উদ্দেশ্যে অন্য বস্তায় প্যাকেটজাত করছিলেন।
তবে বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার বলেন, চারঘাটে সরকারী চাল আটক হয়েছে শুনেছি। তবে ওই চাল আমাদের গোডাউনের না।
এ দিকে চাল জব্দের বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, চালগুলো বাঘা গোডাউনের সরকারী চাল। হালিম নামের গোডাউন এর সিকিউরিটি গার্ড থেকে ওই ব্যবসায়ীরা এসব চাল কেনেন। চালের বস্তায় সরকারি সিলও আছে। কিছু বস্তা পরিবর্তনও করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আড়তদার কে আটক করা করলাম ঘটনার স্থল হতে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু বলেন,বাঘা উপজেলার সরকারি গোডাউনের চাউল চারঘাট উপজেলার কাঁকরামারি বাজারের দুজন ব্যবসায়ীর চাউলের আড়ৎ হতে উদ্ধার করা হয়েছে।
বাঘা থানায় এবিষয়ে মামলা করা দায়ের করা হবে।
এমএসএম / এমএসএম
শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস
৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত
রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা
বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার
মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন
শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি
নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন
নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭
Link Copied