সৌদি আরবে ৭ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সাত দিন ধরে নিখোঁজ মো. নাঈম (২২) নামে এক বাংলাদেশি যুবক। তিনি কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দ কান্দি গ্রামের ফজর আলীর ছেলে।
নাঈমের বড় ভাই ইব্রাহিম খলিল জানান, ২০২১ সালের ১৬ জুলাই জমি বিক্রি করে নাঈমকে বিদেশে পাঠিয়েছি। সে সৌদি আরবের রিয়াদ শহরে থাকত। গত ১০ এপ্রিল দেশটির আবহা শহর থেকে আজ পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ। রুমমেটরা জানিয়েছে, তার রুমের আরো চার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে একজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয়। অপর বাংলাদেশিও তিতাস উপজেলার বাসিন্দা। ভাইকে ফেরত পেতে সরকারের সাহায্য চেয়েছেন তিনি।
নাঈমের বন্ধু একই ইউনিয়নের বাসিন্দা মাসুদ করিম বলেন, তাদের পারিবারিক অবস্থা ভালো নয়। নাঈমের বাবা বাহরাইনে থাকেন। বহু কষ্ট করে নাঈমকে বিদেশ পাঠিয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে খোঁজ না পেয়ে তার মা, ভাই ও বোনেরা সারাদিন কান্নাকাটি করছেন।
কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম সরকার জানিয়েছেন, শুনেছি ছেলেটা নিখোঁজ। এলাকার প্রবাসীদের বিষয়টি জানিয়েছি। এছাড়া তাদের পরামর্শ দিয়েছি যেন ওখানকার প্রশাসনকে বিষয়টি জানান।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন