ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুরে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয় স্বামী


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১১:৩২
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাজিহাটা গোরস্তানপাড়া গ্রামের উজির উদ্দিন ( ভেগল) র মেয়ে শিরিনা খাতুন  (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শিরিনার স্বামী টুটুলের নির্যাতনে মৃত্যু হয়েছে তার মেয়ের।
 
দৌলতপুর থানার ওসি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
গৃহবধুর বাবা বলেন, দৌলতপুর উপজেলার হোগলবেড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া মধ্যপাড়ার লকিম মালিথার ছেলে টুটুলের বিয়ে হয়। বিয়ের পরে জামাই যৌতুক চাইলে প্রথমে ৫০ হাজার টাকা দেন। পরে আরও ১ লাখ টাকা দাবি করলে তা দেয়ার সামর্থ্য নেই জানালে শিরিনার ওপর নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে গত ১৪ এপ্রিল তাকে হত্যা করে। পরে বাবা জানতে পারেন পুলিশ গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা দেখিয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করেছে। মেয়ে বাবা হত্যার বিচার দাবি করেন।
 
কিছুদিন থেকে পারিবারিক বিষয় নিয়ে তার মেয়ে শিরিন কে মানসিক ও শারীরিক নির্যাতন করত জামাই টুটুল । তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে  কিন্তু ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে টুটুল ও তার পরিবারের লোকজন মরদেহ নিজ ঘরে রশি দিয়ে ঝুলিয়ে দেন। পরে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। নিহতের পরিবার বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া