ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সৈয়দ খান গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১১:৪৪

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সৈয়দ খান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসী, থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সেনবাগের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ২০০৫ সালের ২০ এপ্রিল তার মেয়ের জামাইয়ের জন্য সাব-কাবলা দলিল মূলে ১৬.১০ শতাংশ জমি ক্রয় করেন। অন্যদিকে চাঁদাবাজি মামলায় গ্রেফতারকৃত সৈয়দ খান ১৯৯৮ সালে তার নানিকে বিয়ে করেন। নানিকে বিয়ে করার পর থেকেই নানির নামে থাকা আনুমানিক পাঁচ বিঘা সম্পত্তি নিয়ে বিভিন্ন লোকজনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধে লিপ্ত রয়েছেন, যার অনেক সম্পত্তি সৈয়দ খানের নানা জীবিত থাকতেই বিক্রি করে দিয়েছিলেন।

সৈয়দ খান অবৈধভাবে লাভবান হওয়ার জন্য ১৭ বছর আগে মামাদের কর্তৃক বিক্রয় করে দেওয়া জমি দখল করার জন্য নামমাত্র মূল্যে আবুল হোসেন নামের এক ব্যক্তির নামে বায়না করে দখল করার পাঁয়তারা করে। গত ৪ এপ্রিল সৈয়দ খান তার দলবল নিয়ে জমি দখলের চেষ্টা চালায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর ৯৯৯-এ ভুক্তভোগীর ফোনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে সৈয়দ খানকে নিষেধ করা সত্ত্বেও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের ওপর চাঁদার জন্য চাপ সৃষ্টি করে এবং কাজ করতে বাধা প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নাম্বার ১৩(৪)২২, ধারা-১৪৩/৪২৭/৩৮৫/৩২৩/৫০৬৩৪ পেনাল কোড)।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবি করলে পুলিশ তার সত্যতার ভিত্তিতে চাঁদাবাজি মামলায় সৈয়দ খানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। তার বিষয়ে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ।

এমএসএম / জামান

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’