ধারাবাহিক নাটক 'মান-অভিমানে' নিয়াজ তারিক
দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’ ধারাবাহিকটি দর্শকপ্রিয়তায় শীর্ষস্থানটি ধরে রেখেছে। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান-অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত।
আশিস রায়ের পরিচালনায় ২০১৯ সালের ৫ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়। শুরু থেকেই নাটকপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং এখনও পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।
এ নাটকে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, সানজিদা ইসলাম, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার,নিয়াজ তারিক, ইমিলা হকসহ অনেকে।
নাটকটি মূলত মধ্যবিত্ত পরিবারের পাঁচটি মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নাটকটির আজকের পর্বে দেখা যাবে- অনেক বাধা-বিপত্তি ও নাটকীয়তার পর বীথি আর ফরহাদের বিয়ে হলেও একটি দুর্ঘটনার কারণে বীথির আর শ্বশুরবাড়িতে যাওয়া হয় না। বিয়ের এক মাস পর ফরহাদ আসে বীথিকে নিতে। বাড়িতে বাসরের প্রস্তুতি নেয়া হয়। বৌয়ের সাজে বীথি আসে তার শ্বশুরবাড়িতে। শাশুড়ি ফারহানা বীথিকে হাসিমুখে গ্রহণ করলেও মন থেকে মানতে পারে না।
এদিকে বিয়ের শর্ত অনুযায়ী বীথির সাথে বড়বোন রানুও স্থায়ীভাবে থাকতে আসে ওই বাড়িতে। কিন্তু দুই বোনের একই ছাদের নিচে সংসার করাটা সুখকর হয় না।
দুই বোনের মাঝে ঝামেলা তৈরি করতে চলে নানা ষড়যন্ত্র। বীথি-রানু কি পারবে সব ষড়যন্ত্র রুখে দিয়ে সুখে-শান্তিতে থাকতে? এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।
এমএসএম / এমএসএম
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা
‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!
কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
Link Copied