ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক ফায়দা হাসিলে দুদকে আতাউরের বিরুদ্ধে অভিযোগ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১:১৬
কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান তার ও স্ত্রী শাম্মী আরা পারভীনের নামে দুদকে দায়েরকৃত অভিযোগকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মিথ্যা অভিযোগ বলে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, যারা আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য দুদকে এই অভিযোগ করেছেন- তাদের বলব, আমার বিরুদ্ধে দায়েরকৃত এই অভিযোগ তদন্তসাপেক্ষে অসত্য ও ভিত্তিহীন বলে প্রমাণিত হবে।
 
দুদকের নোটিসের বরাত দিয়ে আতাউর রহমান বলেন, আমার নামে হাজার কোটি টাকার সম্পত্তি ও স্ত্রীর নামে শত কোটি টাকার সম্পত্তির যে অভিযোগ দুদকে দেয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্য, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে হেয় করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটা করেছে। নিয়মানুসারে উক্ত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহের জন্য দুদক প্রেরিত একটি চিঠি আমি পেয়ে নির্ধারিত সময়ে তার জবাবও দিয়েছি।
 
তিনি বলেন, আমার ২৭ বছরের ব্যবসায়িক জীবনে ও আমার স্ত্রীর চাকরি জীবনে অর্জিত অর্থ ও সম্পদের মূল্য হাজার কোটি তো দূরে থাক, ১২ কোটি টাকার হিসেবেও মিলবে না। আমার ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনে এ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মামলা, জিডি এমনকি কোনো অভিযোগেরও নজির নেই।
 
তিনি আরো বলেন, শহরের হাউজিং এলাকায় ডি ব্লকে ৫ কাঠার দুটি প্লট ক্রয় করে সেখানে ১০ তলা ভবন নির্মাণের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে ১০ তলা নয়, ৭ তলা ভবন যা নির্মাণাধীন এবং প্রদর্শিত। আর প্লট দুটি যথাক্রমে ৩.৫ কাঠা ও ৩.৫ কাঠা, সর্বমোট ৭ কাঠা। ভেড়ামারা সাতবাড়িয়া মৌজায় ৫ কাঠার একটি প্লট আছে, যা প্রদর্শিত। ঢাকার উত্তরখান এলাকায় ৫ কাঠা জমির ওপর ১০ তলা নির্মাণাধীন ভবনের বিষয়ে অসত্য তথ্য প্রদান করা হয়েছে। প্রকৃতপক্ষে ঢাকার উত্তরখানে আমার ৬ কাঠার একটি প্লট আছে, যা প্রদর্শিত। ভেড়ামারায় ২৫ বিঘা জমির ওপর বাগান, ৯০ লাখ টাকার মূল্যের ২৪ শতক জমি আর শত কোটি টাকায় ১০টি জমির তথ্য মনগড়া এবং ভিত্তিহীন।
 
আতাউর রহমান বলেন, পাংশায় আমাদের নামে ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট ও মিথ্যা। খুলনার দাকোপে এবং পটুয়াখালীতে ২০০ বিঘা জমিতে মাছের ঘেরের কথা বলা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জমি, নগদ অর্থসহ বিপুল পরিমাণ সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আমরা পুরো পরিবার একটি গাড়ি ব্যবহার করি, যা ব্যাংকের নিকট দায়বদ্ধ এবং প্রদর্শিত।
 
কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ব্যবসায়িক জীবনে ও আমার স্ত্রীর চাকরি জীবনে অর্জিত, উপার্জিত সকল সম্পদ ও অর্থ বৈধ, প্রদর্শিত এবং প্রকাশিত। রাজনৈতিকভাবে হেয় করার অভিপ্রায়ে উত্থাপিত অভিযোগের আলোকে দুদক আমার বিরুদ্ধে তদন্ত করলে তাতে আমি পূর্ণাঙ্গ সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু তদন্তের পূর্বেই যেভাবে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তাতে আমার পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা একজন নাগরিকের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করার শামিল এবং একই সাথে সঠিক তদন্তকার্যে বাধা সৃষ্টি করতে পারে বলে আমি মনে করি। গণমাধ্যমের বন্ধুদের প্রতি বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ রইল।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া