ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় পরকীয়ার জেরে গণধোলাই খেলেন ফার্মেসি ব্যবসায়ী বকুল ডাক্তার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১:২৩

রাজবাড়ীর পাংশায় পরকীয়ার জের ধরে গভীর রাতে এলাকাবাসীর হতে গণধোলাই খেয়েছেন আবুল কালাম বকুল নামে এক ফার্মেসি ব্যবসায়ী। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামের কালীতলা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বইছে সমালোচনার ঝড়।

বকুর ডাক্তার উপজেলার মৌরাট ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামের আজগর আলী শাহ্র ছেলে। তিনি ইউনিয়নের বাগদুলি বাজারের ফার্মেসি ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এলাকায় বকুল ডাক্তার নামে পরিচিত তিনি।

সরেজমিন ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, বড় চৌবাড়িয়া গ্রামের মৃত সাধন বিশ্বাসের স্ত্রীর সাথে বকুল ডাক্তারের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। প্রতিনিয়তই গভীর রাতে তাদের বাড়িতে যাতায়াত করত। গত বুধবার রাত ১১টার দিকে সাধনের বাড়িতে প্রবরশ করে বকুল ডাক্তার। প্রবেশের প্রায় এক ঘণ্টা পর এলাকার কিছু ছেলে সাধনের বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতর থেকে তাকে ধরে রাস্তায় এনে মারপিট করে। এমন অবস্থায় বকুল তার ব্যবহৃত মোটরসাইকেল, একটি ব্যাগ ও মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে সাধনের স্ত্রী অমিতা বিশ্বাস (৪৫) বলেন, আমার স্বামী বেঁচে থাকাকালীন থেকেই বকুল ডাক্তারের সাথে আমাদের পরিবারের একটি সম্পর্ক। ঘটনার দিন রাতে তার আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমাদের বাড়িতে আসার সময় কামরুলসহ এলাকার কিছু লোকজন তাকে মেরে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার পরদিন সকালে তার মোটরসাইকেল ও টাকা ফেরত দেয় কিন্তু মোবাইল ফোনটি ফেরত দেয়নি। তবে তার সাথে আমার কোনো অনৈতিক সম্পর্ক নেই। আপনারা যা শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যা।

সাধন বিশ্বাসের ছেলে সুজল বিশ্বাস বলেন, ডাক্তারের কাছে আমার এনআইডি কার্ড ছিল। আমি বাড়িতে ছিলাম না, তার সাথে আমার ফোনে কথা হয়েছিল। কার্ডটি দেয়ার জন্য ঘটনার দিন রাতে (১৩ এপ্রিল) তার আমাদের বাড়িতে আসার কথা ছিল।

এ ঘটনায় আবুল কালাম বকুল অরফে বকুল ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য বাদুলী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তিনি দোকান খোলা রেখে পালিয়ে যান। তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন