ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম আখতারুজ্জামান সেন্টার

উচ্চ বিলাসীদের মার্কেট হলেও নিম্ম আয়ের মানুষের জন্যও থাকছে ঈদে কেনা কাটার সুযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ২:২

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আগ্রাবাদ আখতারুুজ্জামান সেন্টার মার্কেটটি চট্টগ্রামের প্রথম অত্যআধুনিক মার্কেট। মার্কেটটি উচ্চ বিলাসী মানুষের জন্য হলেও নিম্ম আয়ের মানুষেদেরও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উৎসবকে কেন্দ্র করে সকল শ্রেণির পেশার মানুষের কেনা কাটার সুযোগ রয়েছে বলে মার্কেট কর্তৃপক্ষ জানান। 
মার্কেট ঘুরে দেখা গেছে এক একটি ফ্লর কাপড়, জুতা, জুয়েলারী, মোবাইল, কম্পিউটার, শিশু খাদ্য সামগ্রী, রেস্টুরেন্টসহ বিভিন্ন আইটেমে সাজানো হয়েছে। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে আখতারুজ্জামান সেন্টারের প্রতিটি ফ্লরে দেখা গেছে ক্রেতাদের প্রচুর ভিড়। মার্কেট কর্তৃপক্ষ যাতে কোন দোকানদার অতিরিক্ত দামে কোন পণ্য বিক্রি না করে কোন ক্রেতা যাতে পছন্দের কাপড় কিনতে গিয়ে প্রতারণার শিকার না হয়। এ ধরণের কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছে। আকতরুজ্জামান সেন্টার ব্যবাসায়ী সমিতি সূত্রে জানায়, মার্কেটটিতে ২৬০টি দোকানে প্রায় ২০০০ কর্মচারী রয়েছে। মার্কেটে প্রায় কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ঈদ উপলক্ষে নতুনভাবে আরও কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ব্যবসায়ীরা প্রায় শত কোটি টাকা রাজস্ব প্রদান করে আসছে এবং মার্কেট কর্তৃপক্ষ প্রতি মাসে প্রায় ৫৫ লক্ষ টাকার বিদ্যুৎ বিল প্রদান করেন। করোনা মহামারিতে ব্যবসায়ীরা বড় ধাক্কা খেলেও এ ধাক্কা পুঁষে নিতে অনেক বছর সময় লাগবে বলে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা জানান। 
মার্কেটে কেনাকাটা করতে আসা সালমা খাতুন নামের এক ক্রেতা জানান, তিনি প্রতি বছর এ মার্কেট থেকে ঈদের বাজার করে থাকেন করোনার কারণে গত দুই বছর আসতে পারেনি, এ বছরও ঈদের বাজার করতে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হক মাহমুদ জানান, এ বছর ব্যবসায়ীরা আশার স্বপ্ন দেখছে টানা দুটি বছর লক্ষ লক্ষ টাকা লোকসান দিয়েছে সবাই।
আখতারুজ্জান সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, গত দুই বছর করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রণোদনা পাওয়ার কথা থাকলেও এ মার্কেটের কেউ পাননি। আগ্রাবাদে ফ্লাইওভার নির্মান কাজের কারণে মার্কেটে সড়কের বেহাল অবস্থা এবং যানজটের কবলে ক্রেতারা মার্কেটে আসতে সমস্যা হচ্ছে। ব্যবসায়ী এ নেতা বলেন, ফ্লাইওভার নির্মাণ কাজ ঈদ উপলক্ষে দিনের বেলায় বন্ধ রেখে রাতে কাজ করলে সড়কে ভোগান্তি যানজট নিরসন এবং সড়ক চলাচলের উপযোগী হবে। ফলে নগরবাসী উপকৃত হবে পাশপাশি  ব্যবসায়ীরাও ব্যবসা করতে সুবিধা পাবে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির