রাজনৈতিক ফায়দা লুটতে বাবুল আখতারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
খোকসা উপজেলায় সরকারি বরাদ্দকৃত অর্থে উন্নয়ন কাজ না করে আত্মসাতের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলেছেন বাবুল আখতার। এ বিষয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান বাবুল আখতারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিষয়ে আনীত অভিযোগটি মিথ্যা এবং ভিত্তিহীন আমি এ বিষয়ে কোন নোটিস বা চিঠি পাইনি।
তিনি আরো বলেন, আমি শুধু মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। আমার মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকার কাজ এসেছিল, সরকারি ভ্যাট বাদ দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা হয় এই টাকা আমি সম্পুর্ণ আমার স্কুলের কাজে ব্যয় করেছি।আমার স্কুলের কাজে অর্থ আত্মসাৎতের মত কোন ঘটনা ঘটেনি।আমাকে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি বলেন, আমার সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। রাজনৈতিক ফায়দা লুটতে আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার প্রচার করা হচ্ছে। যে কুচক্রী মহলটি রাজনৈতিক ফায়দা লুটতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক। দেশ ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। কোনো ষড়যন্ত্রকারির ষড়যন্ত্র সফল হতে দেব না।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের