নড়াইলে ১৪৪ ধারা ভঙ্গ করে জমির গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ননের ধোপাদাহ গ্রামে এক পরিবারের জমি থেকে অবৈধভাবে গাছ কর্তন ও বাধা প্রদান এবং ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে লোহাগড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ভুক্তভোগী এহিয়া খান (৫০)। তিনি ওই গ্রামের মৃত আ. সামাদ খানের ছেলে।
লিখিত বক্তব্যে এহিয়া খান বলেন, একই গ্রামের সবুর খান, মগবুল খান, নওশের আলী খান, নজরুল ইসলাম খান, সিরাজুল ইসলাম খান, সাবু খান, সাইফুল ইসলাম খান এবং মাসুদ খান শক্তিশালী দাঙ্গাবাজ লাঠিয়াল দুষ্ট প্রকৃতির লোক। আমি অনেক দিন ধরে দেশের বাইরে থাকায় তারা আমার জমি জোরপূর্বক দখল করে আমার জমিতে থাকা সবকিছু ভোগদখল করে আসছিল। আমি বাড়িতে এসে বাধা প্রদান করলে আমাকে এলোপাতাড়ি মারধর এবং বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ জীবননাশের হুমকি প্রদান করে তারা।
তিনি আরো বলেন, এরপর আমি তাড়তাড়ি আমার জমির ওপর ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা গত ২ মার্চ ২০২২ তারিখে করে থাকলেও সেটা ভঙ্গ করে অবৈধভাবে ভাড়া করা মাস্তান নিয়ে আমার জমিতে থাকা গাছ কর্তন করে এবং আবারো আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ জীবননাশের হুমকি প্রদান করে। উক্ত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাদী এহিয়া খানের স্ত্রী আছিয়া খাতুনসহ পরিবারের অন্য সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied