ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৬-৪-২০২২ বিকাল ৫:২৮
মানুষকে ভালোবেসে যত কাজ করা যায়, তার মধ্যে অন্যতম হলো রক্তদান। অন্যকে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে রক্তদাতার নিজের শরীরেরও উপকার হয়। এছাড়া অসহায় মানুষের পাশে থাকা সওয়াবের কাজ। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের বাস টার্মিনালস্থ এক কনফারেন্স রুমে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
 
এর আগে প্রতিষ্ঠানটির এডমিনরা জানান, ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব বেদনায় ভুগতে থাকা মায়ের জন্য রক্ত দিয়ে পাশে থেকেছেন কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব। গেল ৫ বছরে এমন অসহায় রোগীদের প্রায় ১ লাখ ১৩ হাজার ব্যাগ রক্তদান করেছেন এ সংগঠনের সদস্য ও ডোনাররা।
 
এছাড়াও লকাউনকালীন সময়ে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার সামগ্রী উপহার, লকডাউনকালীন নিন্মবিত্ত পরিবারকে আর্থিক সহায়তাসহ কক্সবাজারে প্রথম রক্তদান ভিত্তিক অ্যাপস সেবা চালু ও রক্তদানে উৎসাহ দিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। তার মধ্যে উল্লেখযোগ্য- নিরাপদ রক্তদান, উপজেলাভিত্তিক ভ্রাম্যমাণ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, হ্যালো রক্তদাতা (কল সার্ভিস), হ্যালো সিবিডিসি (এম্বুলেন্স সেবা), রক্তদানে সচেতনতামূলক দেওয়াল লিখন ও নাটিকা, থ্যালাসেমিয়া রোগীদের ন্যায়সঙ্গত অধিকার অর্জনে বাধা দূরীকরণ’ কর্মসূচি বাস্তবায়ন।
 
কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও শামসুল আলম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুহাম্মদ আশিকুর রহমান, আইনজীবি আবু হেনা মোস্তফা কামাল, সদর হাসপাতাল ব্লাড ব্যাংকের ইনচার্জ আবু তাহের টিপু ও সংগঠনটির বিভিন্ন শ্রেণীর সদস্যবৃন্দ।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা