বাজারের ইজারা মওকুফ করলেন চেয়ারম্যান
নড়াইলের লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়ন এর সাধারণ জনগনের কষ্ট লাঘবের জন্য ইজারা (খাজনা) মওকুফ করলেন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহজ্ব সৈয়দ বোরহান উদ্দিন। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ইউনিয়নের দিঘলিয়া বাজারে মাইকিং করে এ ঘোষণা দেন তিনি।
এসময় চেয়ারম্যান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,ইজারা বা খাজনা একটি নিরব চাঁদবাজি এর আগে গত ১৪২৮ বাংলা সনে সরকারি ভাবে টেন্ডারে আমি ইজারা পেয়ে জনগনের কষ্টের কথা বিবচনা করে ইজারা মওকুফ করে দি। এবার ১৪২৯ সনে আমি টেন্ডারে ইজারা পাইনাই তবে ইজারা পায় এলাকার ছোট ভাই কচি শিকদার সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ লক্ষ ৩৫ হাজার টাকায় পরে আমি তার সাথে কথা বলে দরকৃত টাকা সরকারি ভ্যাট সহ তার কাছ থেকে কিনে নিয়ে জনগনের কল্যণে এই বছর ও খাজনা মওকুফ করার সিদ্ধান্ত নি। এসময় তিনি আরো বলেন সাধারণ জনগন আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান এর দায়িত্ব দিয়েছেন আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করি যেনো ও সুখে-দুখে সকলের পাশে থাকতে পারি।
খাজনা মওকুফ করায় এলাকার সাধারণ জনগন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলে চেয়ারম্যান কে ধন্যবাদ জানান। এসময় দিঘলিয়া বাজারে সবজি বিক্রি করতে আসা কয়েকজন বলেন,চেয়ারম্যান সাহেব আমাদের খাজনা মওকুফ করে দিছেন এতে আমরা অনেক খুশি আমরা চেয়ারম্যান এর জন্য দোয়া করি যেনো তিনি সুখে দুঃখে এইরকমভাবে সবসময় আমাদের পাশে থাকেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied