ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ১৬-৪-২০২২ বিকাল ৬:১০
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মালির অংক এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান চালান।
 
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ জানান, মদিনা সুইটমিটে অভিযান কালে দেখা যায় রাস্তার পাশে উন্মুক্ত ভাবে জিলাপি ভাজা হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে উন্মুক্ত ভাবে রাস্তার পাশে বিক্রির জন্য প্রদর্শন করায় ৩ হাজার টাকা এবং চানু আইসক্রিম কারখানার কোন প্রকার লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন ধরে আইসক্রিম, মাঠা, ঘি, উৎপাদন ও বাজারজাত করে আসছে। খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এ সময় উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়