বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মক্কা মহানগর শাখার দোয়া ও আলোচনা সভা
আওয়ামী লীগই একমাত্র দল, যারা দিনক্ষণ বেঁধে দিয়ে দেশের উন্নয়ন করে চলছে। আর তা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। স্বেচ্ছাসেবক লীগ মক্কা মহানগর আয়োজিত বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে এম ফজলুর রহমান বাবু এ কথা বলেন। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল আগা গোড়ায় ষড়যন্ত্রে লিপ্ত। তাই প্রবাসীদের সকলকে এই ষড়যন্ত্র রুখে দিতে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনায় প্রবাসীদের রেমিটেন্সের ওপর ভর করে বাংলাদেশের উন্নয়নের এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অগ্রগতির ইতিহাস, বাংলাদেশের উন্নয়নের ইতিহাস যখন লেখা হবে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নাম।
তিনি আরো বলেন, বিএনপি জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিদেশে লবিষ্ট নিয়োগ করেছে, তাদের এইসব ষড়যন্ত্র কখনও সফল হবে না, যতদিন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা হাতে আছে ক্ষমতা, পথ হারাবে না বাংলাদেশ।
গতকাল মক্কায় একটি কমিউনিটি হলে আয়োজিত দোয়া মাহফিলে মক্কা মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক মনিরুল আলম মনির এর সভাপতিত্ব, কাসেম আলী ও আকবর এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, বিশেষ অতিথি ছিলেন আনিসুর রহমান নাঈম, ঢাকা দক্ষিণ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উওর ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী ওহিদুজ্জামান লিটন, উপ-আন্তরজাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি, আজগর আলী, সদস্য ও মধ্যপ্রাচ্যের দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি, এ কে এম জাফর , সদস্য বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি, এছাড়াও মক্কা জেদ্দা, রিয়াদ সেচ্ছাসেবক লীগসহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
Link Copied