শ্রীমঙ্গলে দেড় বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণ
শ্রীমঙ্গলে দেড় বছর ধরে আটকে রেখে এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের স্টেশন রোডের হিরন্ময় প্লাজার তৃতীয় তলার একটি বাসা থেকে ১৭ বছর বয়সী হাত-পা বাঁধা অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ বাসার গৃহিণী সাধনা ধর (৬০) এবং পূর্ণা ধর (৩০) নামে দুই নারীকে গ্রেফতার করে। তবে ধর্ষক পালিয়ে যায়।
মেয়েটির বাসা শহরের শাহীবাগ এলাকায় বলে পুলিশ জানায়। শনিবার শ্রীমঙ্গল থানায় মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হলে মেয়েটি সাংবাদিকদের কাছে তার ওপর দীর্ঘ দেড় বছর যাবৎ লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেয়।
মেয়েটি জানায়, গত দেড় বছর আগে শহরের স্টেশন রোড়ের হিরন্ময় প্লাজার তিন তলার বাসিন্দা ‘অরেঞ্জ ফ্যাশন’-এর মালিক চন্দন ধরের (৪৫) বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। কাজে যোগ দেয়ার কয়েক দিনের মাথায় চন্দন ধর তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত দেড় বছর ধরে তাকে ধর্ষণ করে আসছিল। এসব জানার পরও বাসার লোকজন বাধা দেয়নি বলে বলে মেয়েটি জানায়।
মেয়েটি অভিযোগ করে, শনিবার সকালে চন্দন ধর তাকে আবারো ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চন্দন শারীরিক নির্যাতন করে তার হাত-পা বেঁধে একটি ঘরে ফেলে রাখে।
স্থানীয়রা জানান, শনিবার মেয়েটির আর্তচিৎকার শুনে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।
জানতে চাইলে ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, ধর্ষক চন্দনের বাসা থেকে দুই নারীকে আটক করা হয়েছে। চন্দন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে। এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটি নিজেই বাদী হয়ে চন্দন ধরসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
এমএসএম / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত