রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের জয়
বিবর্ণ পারফরম্যান্সে সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এজন্য বিক্ষোভে নেমেছে রেড ডেভিলসের সমর্থকরা। এর মধ্যে শনিবার রাতে টেবিলের তলানির দল নরউইচ সিটির মুখোমুখি হয় ইউনাইটেড। তবে লড়াইটা সহজ ছিল না মোটেও। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি ৩-২ গোলে জিতেছে তারা। রোমাঞ্চকর জয়ে ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটি তার ক্লাব ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সব শেষ ১৩ ম্যাচে এটা তাদের কেবল চতুর্থ জয়। তবে এই স্বস্তির জয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনাও বেঁচে রইলো ইউনাইটেডের। ৩২ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। ইউনাইটেডের সমান ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৫১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
নরউইচের বিপক্ষে ম্যাচের ৭ মিনিটের মাথায় অ্যান্থনি এলাঙ্গার অ্যাসিস্ট থেকে গোল করে ইউনাইটেডকে লিড এনে দেন রোনালদো। ডানদিক থেকে অ্যান্থনি ইলাঙ্গা তাকে বল বাড়িয়ে দেন, ডান পায়ের শটে রোনালদো জালে জড়ান। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আলেক্স তেলেসের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। বিরতিতে যাওয়ার আগে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সফল নরউইচ। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন কিয়েরান ডোয়েল।
২-১ গোলে এগিয়ে বিরতিতে থেকে ফিরে লিড ধরে রাখতে পারেনি ইউনাইটেড। ৫২তম মিনিটে টেমু পুক্কির গোলে সমতায় ফেরে সফরকারীরা। এই গোলে সহায়তা করেন ডোয়েল। ৭৫ মিনিট পর্যন্ত এই সমতা বহাল থাকে। ৭৬তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ডি-বক্সের অনেকখানি বাইরে এলেঙ্গা ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ইউনাইটেড। বুলেট গতির শট নেন রোনালদো। দলকে আরেকবার এগিয়ে নেওয়া গোলে পেয়ে যান হ্যাটট্রিকের সাদ। পূর্ণ হয় রোনালদোর ক্লাব হ্যাটট্রিকের অর্ধশতক।
পর্তুগিজ মহাতারকার কল্যাণে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
এমএসএম / এমএসএম
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম