ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য ফেরাতে পারে অর্জুন টেন্ডুলকার’


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৪-২০২২ দুপুর ১:২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন তারা। তবে এবারের মৌসুমে একেবারেই সুবিধা করতে পারছে না মুম্বাই। ৬ ম্যাচের সবগুলোতেই হার। আছে পয়েন্ট টেবিলের একদম তালানিতে। এমন অস্থায় ঘুরে দাঁড়ানোর কাজটি শুধু চ্যালেঞ্জিংই নয়, অসম্ভবও বটে। বলা যায় প্লে-অফের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে মুম্বাই। এখান থেকে মুম্বাইয়ের জয় ভাগ্য ফেরাতে শচিন পুত্র অর্জুন টেল্ডুলকারকে খেলানোর পরামর্শ দিলেন মোহাম্মদ আজহারউদ্দিন।

ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন বলেন, ‘অর্জুনের মতো নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারে ওরা। অর্জুন তো ভালো খেলে। হয়ত মাঠে টেন্ডুলকার পদবি ওদের ভাগ্য ফিরিয়ে দেবে।’

আগের কয়েক আসরের মতো এবারো অর্জুনকে দলে নিয়েছে মুম্বাই। তবে শেষ কয়েক বছর ধরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে থাকলেও এখনো অভিষেক হয়নি অর্জুনের। সবশেষ লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচের আগে মু্ম্বাই ইঙ্গিত দিয়েছিল অর্জুনের অভিষেকের। তবে একাদশ ঘোষণার পর দেখা গেল সেখানে অর্জুনের নাম নেই।

মুম্বাই এবার চড়া মূল্যে দলে নিয়েছে টিম ডেভিডকে। ৮ কোটি রুপির বেশি মূল্য দিয়ে ডেভিডকে দলভুক্ত করলেও তাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে মুম্বাই টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা, ঈশান কিষান, কাইরন পোলার্ডের অফ ফর্মে ডেভিডকে সুযোগ করে না দেওয়ার বিষয়টি অবাক করেছে আজহারউদ্দিনকে।

আজহারউদ্দিন বলেছেন, ‘ডেভিডকে এত বিশাল অর্থ দিয়ে কেনার পরেও বসিয়ে রাখা হচ্ছে। তাহলে তো ওকে স্কোয়াডে রাখাই উচিত হয়নি। যদি কোনও প্লেয়ারকে নেওয়া হয়, তাহলে বসিয়ে রাখলে তার প্রতি সেটা অন্যায়।’

সঙ্গে যোগ করেন ভারতের সাবেক এই অধিনায়ক, ‘যদি কোনও কিছুই পরিকল্পনা মাফিক না হয়, তাহলে নতুনদের সুযোগ দিয়ে দেখা হোক। নতুনদের কোনও ফ্র্যাঞ্চাইজিরই খেলার অভিজ্ঞতা নেই। ওরা সফল হতেই পারে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে