রাতের আঁধারে পাঁচ বিঘা জমির তরমুজ চুরি ও নষ্ট করল দুর্বৃত্তরা
পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে পাঁচ বিঘা জমির তরমুজ চুরি ও নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার দেবীডুবা ইউনিয়নের দাড়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে।
সরেজমিন ঘুরে জানা যায়, মাজেদুল ইসলাম, আব্দুস সালাম, আল আমিন ও লাভলু নামে চারজন যৌথভাবে প্রায় চার মাস আগে পাঁচ বিঘা জমিতে তরমুজের আবাদ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষেতের তরমুজ বিক্রির উপযুক্ত হতো। এরই মধ্যে গত ১৩ জানুয়ারি রাতে আবহাওয়া ভালো না থাকায় ক্ষেত পাহারায় কেউ ছিলেন না। এই সুযোগে রাতে ৮ শতাধিক পরিপক্ক তরমুজ চুরি হয়ে যায়। অপরিপক্ক আরো দুই শতাধিক তরমুজ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন তরমুজ চাষিরা।
চাষিদের একজন মাজেদুল ইসলাম জানান, চার মাস ধরে পরিশ্রম করে সার বাকিতে এনে তরমুজ ক্ষেতের পরিচর্যা করলাম। এক রাতেই আমাদের সর্বস্বান্ত করে দিয়েছে। এখন সারের দোকানের ২ লাখ ৬০ হাজার টাকা কিভাবে পরিশোধ করব তা বুঝতে পারছি না।
আরেক চাষি আব্দুস সালাম জানান, মাত্র একবার ১৪ হাজার টাকার তরমুজ বিক্রি করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ছয় শতাধিক তরমুজ বিক্রির উপযোগী হতো। কিন্তু ক্ষেতে বিক্রির মতো যা তরমুজ ছিল, সব চুরি হয়ে গেছে। আমাদের পুরো বিনিয়োগ হারিয়ে ফেলায় ধার-দেনা কিভাবে শোধ করব বুঝতে পারছি না।
আব্দুস সালাম বলেন, দুর্বৃত্তরা ধরা পড়বে কি-না জানি না। তবে আমাদের যা ক্ষতি হয়েছে তা যেন আর কারোর সাথে না হয়। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় অভিযোগ দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান আব্দুস সালাম।
দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী জানান, ঘটনাটি শুনে ক্ষতিগ্রস্ত কৃষকদের থানায় অবগত করার পরামর্শ দিয়েছি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত