ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আব্দুল লতিফের মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৪-২০২২ দুপুর ৪:৩৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল লতিফ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে তিনি মাগুরা জেলার সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খোর গ্রামের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বেলা ১১টার দিকে তার প্রথম জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা দুপুর ২টার দিকে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খোর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাকে বড়খোর গ্রামের কবরস্থানে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

তিনি এক শোক বার্তায় বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথক পৃথক শোক ও সমবেদনা জানানো হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক আব্দুল লতিফ ২০১৮ সালের ৯ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে যোগদান করেন এবং ২০২২ সালের ৮ জানুয়ারিতে তিনি অবসর গ্রহণ করেন।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন