টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী মাসুদ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার
টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের এরশাদনগর এলাকায় চিহ্নিত মাদক কারবারি এবং অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ ১৫টি মামলার আসামি মাসুদ ওরফে ভাগিনা মাসুদকে (৩২) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মাসুদ এরশাদনগরের ৭নং ব্লকের বাবুর্চি মো. আশরাফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল বিকেলে মাসুদের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী টঙ্গীর ৫৪নং ওয়ার্ডের আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ইব্রাহিম চৌধুরীর বাড়ির জানালার গ্লাস এবং দরজা ভাংচুর করে তারা। পরে ঘরের ভেতরে থাকা প্রায় ১০ লাখ টাকার কম্পিউটার ও ইন্টারনেটের মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় বাধা দিলে নোমান নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে চলে যায় সন্ত্রাসীরা। ওই ঘটনায় ভুক্তভোগীর পরিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় রোববার সকালে টঙ্গীর বনমালা রেলগেট এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) শুভ মণ্ডল জানান, মাসুদ এরশাদনগর থেকে শুরু করে তার অপরাধ সম্রাজ্য বিস্তৃত করেছে সমগ্র টঙ্গীজুড়ে। ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপকর্ম করে মাসুদ। মানুষের জীবন ধ্বংসকারী মাদক ব্যবসারও নেতৃত্ব দেয় মাসুদ। ফলে ইতোমধ্যে মাসুদ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ও পূবাইল থানায় একাধিক মামলার আসামি। বিগত দিনে টঙ্গীর যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পেছনে যার নামটি সর্বপ্রথম উচ্চারিত হয় সেই নামটিই হলো নাড়কাটা মাসুদ।
তিনি আরো জানান, এলাকাবাসীর অভিযোগ ও আহত নোমানের পিতার মামলায় জিএমপি দক্ষিণ বিভাগের ডিসি (অপরাধ) ইলতুৎ মিশ স্যার, এডিসি হাসিবুল হাসান স্যার, এসি স্যার ও টঙ্গী পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শাহআলম স্যারের সুপরিকল্পিত নির্দেশনায় রোববার রাতে মাসুদ ওরফে ভাগিনা মাসুদ ওরফে নাড়কাটা মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামিকে পূর্বের বিভিন্ন মামলার রেফারেন্সসহ নোমানকে হত্যাচেষ্টা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদনগর এলাকার সন্ত্রসী মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার