ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজেকে অলরাউন্ডারই ভাবেন রশিদ খান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১২:৫২

লেগ স্পিনার হিসেবেই সুখ্যাতি তার। বয়স নিয়ে আলোচনাও হয় নিয়মিত। কিন্তু আফগানিস্তানের তারকা রশিদ খান যে ভালো ব্যাটিংও পারেন, সেটা যেন মনে থাকে না অনেকেরই। রোববার রাতে সেটাকেই মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডার।

নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া না থাকায় নেতৃত্বের ভার উঠেছিল তার কাঁধে। দলের বিপদের সময়ে ক্রিস জর্ডানের এক ওভারে ২৫ রান নিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ জয়ের পর তিনি জানিয়েছেন, অধিনায়কত্বটা তার কাছে স্বপ্নের মতো। আর নিজে যে অলরাউন্ডার, মনে করিয়ে দিয়েছেন সেটিও। 

রশিদ বলেছেন, ‘দলকে নেতৃত্ব দেওয়াটা একটা স্বপ্ন। সবমিলিয়ে এই জয়টা সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল। (মিলার যখন ব্যাট করতে নামে) সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটাকে যতটা সম্ভব গভীরে নিয়ে যাব। আমরা জানতাম ৭ ওভারে ৯০ রান আমরা করতে পারব। ডেভিডকে বলেছিলাম বল তোমার জোনে থাকলেই ব্যাট চালাও। আমাদের লোয়ার অর্ডারটা খুব ভালো অনেকেই বড় শট মারতে পারে।’

একজন ব্যাটার কম খেলানো প্রসঙ্গে রশিদের দাবি, ‘আমি প্রথম পাচটা ম্যাচে একেবারেই ব্যাট করার সুযোগ পাইনি। নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি এবং সেই দায়িত্বটাও পালন করতে চাই। হ্যাঁ, আমরা একজন ব্যাটার কম নিয়ে খেলেছি। তবে ছয়-সাতে নামা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে। আমি নিজের ব্যাটিং দক্ষতার উপর ভরসা রেখেছিলাম। মিলারের সঙ্গে আলোচনাও করি। মাথা ঠান্ডা রেখে নিজের জায়গায় বল পেলেই বড় শট মারার চেষ্টা করেছি।’

তিন ওভারে ৪৮ রান বাকি থাকা অবস্থায়, ক্রিস জর্ডানের বিরুদ্ধে ১৮তম ওভারে রশিদ ২৫ রান করেন। এই ওভারই খেলার মোড় ঘুরিয়ে দেয়। এই প্রসঙ্গে রশিদর জবাব, ‘জর্ডানের তৃতীয় ওভারের ওই সময়টায় আমাকে রান করার ক্ষেত্রে এগিয়ে আসতে হতো। এর একটা বড় কারণ ছিল বাউন্ডারিগুলো বেশ ছোট ছিল। আমি মিলারকে বলেছিলাম এই ওভারে ২০ রান করতে পারলে পরবর্তী দুই ওভারে আমরা ৩০ রান করতে পারব। সৌভাগ্যবশত আমি যেখানে চেয়েছিলাম ওদের (চেন্নাই) বোলাররা সেখানেই বল করেছে।’

এমএসএম / এমএসএম

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা