ঢাকা শনিবার, ৭ মার্চ, ২০২৬

মুজিব নগর সরকার বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাইলফলক : বাবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১২:৫৮

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ও নির্দেশিত পথে বিজয় অর্জনের লক্ষ্য  বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস চির স্মরণীয়। আর এই অর্জনের পেছনে মুজিব নগর সরকার একটি মাইলফলক।

প্রতিদিনের ন্যয় গত রোববার ১৫তম রমজান ও ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যাবস্থাপনায় নগরীর সদরঘাট, আইস ফ্যাক্টরী রোড ও  ডি.সি হিল এলাকায় পথচারী ও অসহায় ছিন্নমূলের মাঝে এই ইফতার বিতরণকালে ১৯৭১ সালে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুৃমা বৈদ্যনাথ আম্রকাননে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র  হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। তাই এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিব নগর দিবসে নেতৃত্বদানকারী  সকল নেতৃবৃন্দকে  বিনম্র চিত্তে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একজন জননেতা মানে সাধারণ মানুষকে  ভালবাসা, তাদের সুখ দুঃখে পাশে থাকা, সময় অসময়ে নিজেকে জনতার জন্য  সামর্থ্যের সবটুকু  দিয়ে ভাল কিছু করার চেষ্টা করা। মহিউদ্দিন চৌধুরী ছিলেন তেমনই  পরিপূর্ণ একজন জননেতা। যিনি সাধারণ মানুষের দুঃখ লাঘবের চেষ্টা করে যেতেন। তার সুন্দর মনের বহিঃপ্রকাশ ঘটতো রমযান আসলে। পবিত্র মাহে রমযানে তিনি সাধারণ মানুষের দুঃখ লাঘবে হাজার হাজার জনতা নিয়ে ইফতার করতেন। তার সেই প্রয়াসকে ধরে রাখতে মহিউদ্দিন চৌধুরীর একজন কর্মী হিসাবে প্রতিদিন দুই হাজার মানুষের ইফতার বিতরণের ব্যাবস্থা করে থাকি।
 
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক লায়ন কামরুল হাসান বাচ্চু,  মোহাম্মদ মামুন, হুমায়ুন কবির রানা, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী,  স্বেচ্ছাসেবকলীগ নেতা এম কুতুবউদ্দিন চৌধুরী, মো. তসলিম,  চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মো. জাহেদ, যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, রুবেল সিকদার,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল প্রমূখ।

এমএসএম / এমএসএম

নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ

জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত

আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি

কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী কমিটি গঠিত

কুতুবদিয়ার দুই প্রধান বাজার চলতি সনে ৯৯ লাখ টাকায় ইজারা

দিঘলিয়া বাজারে সরকারি দোকান ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

কালিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ডিউটি প্রদানের অভিযোগ