ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গৃহবধূকে মারধর ও টাকা লুটের ঘটনায় পুলিশ ক্লোজড


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১:১৩
সীতাকুণ্ডে পুলিশ কর্তৃক এক গৃহবধূকে হেনস্তার অভিযোগে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব মোরশেদকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।
 
ওই নারীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকার নুর আহম্মদের নতুন বাড়িতে এসআই মাহাবুব মোরশেদ ৫ জন পুলিশ কনস্টেবলসহ খালেদা আক্তারের স্বামী পরোয়ানাভুক্ত আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করতে যান। তাকে না পেয়ে আলমারির চাবি দিতে বলেন। খালেদা আক্তার চাবি দিতে অস্বীকৃতি জানালে গায়ে লাথি মারেন। এরপর চাবি নিয়ে ঘরের আলমারি তল্লাশি করে গরু বিক্রি করা দেড় লাখ টাকা ও ছেলে রিয়াজ উদ্দিন হৃদয়ের স্কুল-কলেজের সার্টিফিকেট জব্দ করে নিয়ে যান।
 
এসব অভিযোগ জানিয়ে খালেদা আক্তার গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সীতাকুণ্ড প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্র গ্রহণ করার পর এক কপি সীতাকুণ্ড সার্কেল অফিসে জমা দিতে বলা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
 
অভিযুক্ত এসআই মাহবুব মোরশেদ বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা। আপনারা ঘটনার গভীরে গিয়ে দেখতে পারেন। পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে এরকম ষড়যন্ত্রের শিকার হলে চাকরি করা যাবে না।
 
এদিকে রোববার রাতে এসআই মাহবুব মোরশেদকে সীতাকুণ্ড মডেল থানা থেকে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ