ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রায়গঞ্জে জমে উঠেছে আগাম ঈদের নতুন পোশাক কেনাকাটা, ব্যস্ত মালিক-কর্মচারীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ২:৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের শমিংমল ও ছোট-বড় দোকানগুলোতে জমে উঠেছে আগাম ঈদের নতুন পোশাক কেনাকাটা। বসে নেই দোকান মালিক ওকর্মচারীরা। উপজেলার চান্দাইকোনা, ভূঁইয়াগাতী, নিমগাছী, ধানঘড়াসহ হাটপাঙ্গাসী বাজার এলাকা ঘুরে দেখা গেছে, গ্রাহকের রুচি আর পছন্দের সাথে তাল মিলিয়ে ক্রেতার সামনে তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন করছেন দোকান মালিক ও কর্মচারীরা। সময় আর আধুনিকতার সাথে তাল মিলিয়েই নিত্যনতুন পোশাক সরবরাহ করাই মূল লক্ষ্য যেন দোকান মালিকদের।

তবে এবার উপজেলার হকার্স মার্কেট তথা বাইরের দোকানগুলোতে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। বাইরের ব্যবসায়ীরা বলছেন, এখনো ঈদের বেশ কিছুদিন বাকি রয়েছে। সামনের দিনগুলোতে ব্যবসাও জমে উঠবে বলে আশা করছেন হকার্স ব্যবসায়ীরা। সারিবদ্ধভাবে ঝুলিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের নিত্যনতুন পোশাক। গত দুই বছর করোনার ক্ষতি পুষিয়ে নিতে আর গ্রাহকের হাতে নিত্যনতুন সময়মতো প্রিয় পোশাক তুলে দিতে ব্যস্ত দোকান মালিক ও কর্মচারীরা।

উপজেলার হাটপাঙ্গাসী নাহিদ নিউ মার্কেটে অবস্থিত অল ফ্যাশন শপিংমলের মালিক আলহাজ রিয়াজ উদ্দিন বলেন, গত দুই বছর করোনার কারণে যে ঘাটতি হয়েছে আশা করছি এবার তা কাটিয়ে উঠতে পারব। তাছাড়া আমাদের আয়ের একটা বড় অংশ বছরের দুটি ঈদকে ঘিরেই। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে চলে গেলো ১৫টি রমজান। আজ ১৬ রমজান পালন করছি আমরা। আর কিছুদিন পরই পবিত্র ঈদ। দুই বছর পর এবার ঈদে মানুষ নিত্যনতুন পোশাক ক্রয় করছেন। সাশ্রয়ী মূল্যেই বিক্রয় করছি আমরা।

এদিকে, উপজেলার হাটপাঙ্গাসী বাজারের প্রিয়তমা ফ্যাশনের মালিক মো. বুলবুল হোসেন জানান, গত দুই বছর করোনাভাইরাসের কারণে আমরা দোকান মালিকরা ব্যাপক সংকটে ছিলাম। এখন প্রত্যেকদিনই সকাল থেকে রাত পর্যন্ত কাস্টমার পাচ্ছি। সাশ্রয়ী মূল্যেই বিক্রি করছি।

এদিকে ঈদের জামাকাপড় ক্রয় করতে আসা কয়েকজন ক্রেতা জানান, গত বছর করোনার কারণে ঈদের জামাকাপর ক্রয় করতে পারিনি। এবার করোনা নেই, তারপর দামও হাতের নাগালে। বলতে পারেন মনের আনন্দেই মার্কেট করছি।

অপরদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের আরেক দোকান মালিক মাসুদ রানা জানান, এবার ঈদের আগে কাস্টমারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি গত দুই বছরের ঘাটতিটা পুষিয়ে নিতে পারব।

এমএসএম / জামান

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি