ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে আগুন


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ৩:৩২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ভবনের ভেতরের চারটি এসিসহ কম্পিউটার ও জরুরি কাগজপত্র। খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পৌনে এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস ও চা নিলাম কেন্দ্রের কর্মকর্তারা জানান, সোমবার (১৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে তাদের একটি সভা চলছিল। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের শ্রীমঙ্গলের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ সময় অফিসের চারটি এসিসহ কম্পিউটার ও জরুরি কাগজপত্র পুড়ে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো ভবনটি। 

তবে পেছনে যাওয়ার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা আরেকটি টিনশেডের ঘরের উপর দিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। 

টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, এপ্রিল মাসের ২৭ তারিখে বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসেছিলেন। এ সময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। চারটি এসি ও কম্পিউটার পুড়ে গেছে। এছাড়াও আসবাবপত্রসহ সারাঘর কালো হয়ে গেছে বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, বেলা সোয়া ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী