মহেশপুরে সীমান্ত অতিক্রমকালে আটক ৪
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওযার চেষ্টা করলে ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার যাদবপুর বিওপির সোনায়ডাঙ্গা সাীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার নিচিন্তপুর গ্রামের আমিনুর ইসলামের স্ত্রী ডালিয়া (৩৩), ঢাকার হৃদয় হোসেনের স্ত্রী সাবিহা বেগম (৩৩), গোয়ালনগর লেন গ্রামের পাগল নাহা বসাকের ছেলে বিশ্বজিত বসাক (৫৬) এবং নারায়নগঞ্জ জেলার চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্র গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রুবী (৩৩)। সোমবার সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত