ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সাবেক ক্রিকেটার সামি আর নেই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ১১:৫১

বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার ও প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটার সামিউর রহমান সামি মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন সামির ছেলে রোহান।

ক্রিকেটকে বিদায় বলার পর আম্পায়ারিং ও ম্যাচ রেফারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন সামি। ব্রেন টিউমারের সঙ্গে হার্ট অ্যাটাক ও স্ট্রোক জনিত জটিলায়ও ভুগছিলেন তিনি। 

আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য খুব বড় হয়নি সামির। খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। ক্রিকেট ছাড়ার পর বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। আম্পায়ারিংয়ের পর দায়িত্ব পালন করে ম্যাচ রেফারি হিসেবে। ফাস্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।

ইউসুফ বাবু নামে পরিচিত ইউসুফ রহমান সামির ভাই। দুজন একত্রে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন।

১৯৮৬ সালে এশিয়া কাপ প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে, যেটা ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃত ওয়ানডে। সে ম্যাচে বল হাতে উইকেট না পেলেও দারুণ বোলিং করেন সামি। মহসিন খান, রমিজ রাজা, জাভেদ মিয়াঁদাদদের বিপক্ষে বোলিং করে ৭ ওভারে মাত্র ১৫ রান দেন।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে