আমরা লা লিগাকে প্রায় বিদায় বলে দিয়েছি : জাভি
ঘরের মাঠে ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়ার পর এবার বার্সেলোনা হেরেছে লা লিগার ম্যাচেও। অবনমন শঙ্কায় থাকা কাদিজের বিপক্ষে ন্যু ক্যাম্পে ১-০ গোলে হেরে যায় তারা। এই ম্যাচের পর কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, লিগ দৌড় থেকে প্রায় ছিটকে গেছেন তারা।
কাদিজের বিপক্ষে ম্যাচ হেরে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে বার্সার। এই মৌসুমে ২০১২-১৩ মৌসুমের পর সর্বোচ্চ ৩২ গোল হজম করল তারা। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আরও উন্নতির বার্তা দিয়েছেন জাভি। চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে টিকে থাকাটাই এখন তাদের দলের মূল লক্ষ্য।
‘আমাদের একটা স্বর্ণালি সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে অনেকটা দূর এগিয়ে যাওয়ার ও লিগের জন্য লড়াই চালিয়ে যাওয়ার। আমরা লা লিগাকে প্রায় বিদায় বলে দিয়েছি।’
‘আমরা বার্সা আর আমাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে। দলকে আরও উদ্দীপনা দেখাতে হবে। এটা আসলে আচরণের ব্যাপার না কারণ খেলোয়াড়রাও চেয়েছিল (জয়)। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ চরিত্র দরকার।’
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার দৌড় থেকে এখনও খুব একটা দূরে নয় বার্সা। এক ম্যাচ বেশি খেলে তাদের সমান ৬০ পয়েন্ট করে সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু পরের দুই স্থানে থাকা রিয়াল বেটিস ও রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট যথাক্রমে ৫৭ ও ৫৫।
এ নিয়ে জাভি বলেছেন, ‘আমাদের নম্র থাকতে হবে আর ভাবতে এখনও কিছুই করিনি। পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে থাকতে আমাদের আরও বেশি বিশ্বাস ও সংকল্প নিয়ে খেলতে হবে। আমাদের দাঁত কামড়ে পড়ে থাকতে হবে কারণ এখনও অনেক কিছু বাকি।’
এল ক্লাসিকো বা আগের জয়গুলোকেও যথার্থই মনে করেন জাভি, ‘যখন আপনি বার্নাব্যুতে ৪-০ গোলে জিতবেন, তখন আমরা ফিরেছি বলাটা যৌক্তিক। কিন্তু এখন আমরাও ভুল করছি। আমাদের আত্মসমালোচনা করতে হবে। আর অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য প্রতিক্রিয়া দেখাতে হবে।’
‘আমাদের দারুণ বার্সাকে ফিরিয়ে আনতে হবে। আমরা মাদ্রিদ আর সেভিয়ার মতো দুটি দারুণ দলের বিপক্ষে জিতেছি একই দল ও স্টাফ নিয়ে। যদি আমরা এটা আগে করতে পারি, ভবিষ্যতেও পারবো।’
এমএসএম / এমএসএম
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম