ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় জমি ও ঘর পাচ্ছে আরো ১০০ গৃহহীন পরিবার


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২২ বিকাল ৫:৪৫
মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল উখিয়ায় আরো ১০০ পরিবারকে নতুন সেমিপাকা ঘর ও জমি হস্তান্তর করা হবে।  মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
 
তিনি বলেন, ইতোমধ্যে এসব ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানির ব্যবস্থা সম্পন্ন হয়েছে। উপকারভোগীদের আরো প্রয়োজনীয় কোনো সুযোগ-সুবিধা দরকার হলে তা ২-৩ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।
 
তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষদের ঘর প্রদান করবেন৷ তারই অংশ হিসেবে ওই দিন উখিয়ার ১০০টি পরিবারকে ১০০টি ঘর ও প্রত্যেকটি পরিবারকে ২ শতাংশ করে জমি প্রদান করা হবে৷
 
উল্লেখ্য, ‘মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে এসব ঘর দেয়া হচ্ছে।

এমএসএম / জামান

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত